অয়নিক রায়
← কবিতা WORDS

আগুপিছুর মনগীতি

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
এক নারকীয় অসহায়ত্ব ঘিরে আমায় সব বলার কথামালা কণ্ঠে আটকায় । বসে না মন কাজে আমার, শুধুই অস্থির কামনা— অঙ্গে অঙ্গে মিলনের একান্ত বাসনা। আমার ছোঁয়ায় তোমার নীরব কাতরতা, তোমার কাতরতায় আমার অস্থিরতা— রয়ে যায় কোনো এক অস্পৃশ্য দেয়ালের আড়ালে। দেয়াল কি আলেয়া হবে মোরা হারিয়ে হারালে? খুলো দরজা বলে বারবার করি ঠক্‌ ঠক্‌; তুমি উঁকি দিতেই বলি— থাক্‌! পরে, এখন থাক্‌! ভাবি, চলবে কতদিন এ নাটকীয়তা মাঝে দুজনের— হয়তোবা ভাবো আমায়— বর্বর অসভ্য অসুর তোমার জীবনের! এ নয় অসভ্যতা— এ এক ভালোবাসা, হয়তোবা এক গোপন কোনের আগলে রাখা আশা। চলোনা ভাসি প্রেমাজলে, সমাজ থাকুক তীরে, হারাই উর্মির মর্মে, না-বলা কথার ভিড়ে।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy