অয়নিক রায়
← কবিতা WORDS

ভালোবাসি

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
ভালোবাসি :: ত্রিবিধ স্পন্দনে ভালোবাসি তোমায় সূর্যের মত, যে করে চলে প্রাণের সঞ্চার। যে পোড়ায়, তবু আলো ছড়ায় প্রদীপের মত, যে বলে যায়—আশার প্রদীপ জ্বালাবার। ভালোবাসি তোমায় চাঁদের মত, যে আধার হটিয়ে বলে— আমি আছি তোমার নির্ভরতায়, আমি আছি দূরের সঙ্গী হয়ে। ভালোবাসি তোমায় বায়ু হয়ে সারাক্ষণ, ছুঁয়ে যাই যেখানে, সেখানে, যখন–তখন, মিশে থাকি তোমার প্রতিটি নিঃশ্বাসে, নীরবেই বলি—ভালোবাসি জীবনভর আশ্বাসে। ভালোবাসি :: কালাতীতে ভালোবাসি সারাক্ষণ— হোক সে দিন, রাত, সকাল, দুপুর, বিকেল কিংবা মাঝরাত; হোক সে গরম, বর্ষা, বসন্ত, হেমন্ত, বা হাড়কাঁপানো শীতের রাত। ভালোবাসি :: নিত্যবৃত্তে ভালোবাসি তোমায়— মশার কামড়ে, পথে হাঁটতে হাঁটতে; হাসি–কান্নায়, ঝগড়া–মান–অভিমানে; সুস্থতা–অসুস্থতায়, রাগ–অনুরাগে; নীরব হাঁটা ও নিবিড় চাহনিতে; সরব কথার ফাঁকে একটুখানি ছোঁয়াতে। ভালোবাসি :: অছোঁয়ায় ভালোবাসি তোমায়— দুটি আত্মা মেলানো চুমুতে, অনুরাগে মেশা খুনসুটিতে, তোমার গন্ধে হারিয়ে আমার আমিতে। ভালোবাসি তোমায়— আমার দুষ্টুমিতে, তোমার কামনা–ভরা চাহনিতে, আমার আদরে বিগলিত সেই লালচে নয়নে, তোমার এগিয়ে আসা ঘাড়ে, উঁচু করা বুকে। ভালোবাসি তোমায়— আমার ভালোলাগার গালিতে, আদরে তোমার গলা, পিঠ, বাহুতে; উরুতে, তনুর প্রতিটি অনুরাগ–দাগে। ভালোবাসি তোমায়— আদরের মোহে বিভোর তোমার স্পন্দনে; লজ্জা–অস্বস্তিতে, ভালোবাসার সেই নীরব আসনে। ভালোবাসি :: নির্বাক ক্ষতে ভালোবাসি এতটাই তখনও— যখন করি ঝগড়া, পারি না রাখিতে যোগাযোগ; ভালোবাসি এতটাই তখনও— যখন দূরে থাকি, তৈরি হয় মনোরোগ। ভালোবাসি এতটাই তখনও— যখন ভাবো—একাই তুমি, নেই তোমার কেউ— তখন বুকে ওঠে আমার বোবা রক্তের ঢেউ। ভালোবাসি :: নিশিলালিমায় ভালোবাসি তোমায়— বাথরুমের লুকানো দুষ্টুমিতে, ভিড়ের মাঝেও করা শয়তানিতে, কামনার আগুন নেভানোর খেলায় গভীর রাতে, ফিসফিস–বাক—একান্ত দেখাদেখিতে। ভালোবাসি তোমায় সর্পরাজের ফনায়, কষ্ট তোমার সব দংশিতে। ভালোবাসি তোমায় বাঁশিওয়ালার বাঁশিতে, সুর তোমার সব তুলে নিতে মোর বংশীতে। ভালোবাসি :: অবিরাম অবতারে ভালোবাসি তোমায় মাছের পোনায়— চাই পাশে রহিতে। ভালোবাসি তোমায় গাছের ছায়ায়— প্রশান্তি হয়ে বহিতে। ভালোবাসি তোমায় গোলাপের গন্ধ কাটায়— প্রতীক হয়ে রহিতে। ভালোবাসি তোমায় মৌমাছি হয়ে— অধরে আদর হুলের মধুতে হারাতে। ভালোবাসি তোমায় পুনর্জন্ম নিয়ে, বারংবার ভালোবাসিতে। ভালোবাসি তোমায় দৃষ্টি হয়ে— যা দিয়ে দেয় লক্ষ কোটি চুম্বন। ভালোবাসি তোমায় ঘোলা চাহনি হয়ে— যা বলে যায় ভালোবাসি অফুরান। ভালোবাসি তোমায় চিত্ত নিংড়ানো আবেগ হয়ে— যা বোঝে না কোনো যুক্তি; ভালোবাসি তোমায় যুক্তি হয়ে— যা চায় কেবল ভালোবাসার মুক্তি। ভালোবাসি :: প্রলয়–দহনে ভালোবাসি তোমায় হয়ে উত্তাল ঢেউ— যা ভেঙে দেয় সব অর্গল; ভালোবাসি তোমায় হয়ে সর্বনাশা ঝড়— যে উড়িয়ে নেয় সব সোরগোল। ভালোবাসি আমি ভূমিকম্প হয়ে— ফেনায় উড়িয়ে সব বাধা; ভালোবাসি আমি আগ্নেয়গিরি হয়ে— উগরে দিই অনুরাগের লাভা। ভালোবাসি তোমায় হয়ে নিকষ কালো আঁধার— যে জাগায় চিত্তহরষ; ভালোবাসি তোমায় হয়ে আলোর বন্যা— যেখানে আঁধার নামে সিক্ত বরষ। ভালোবাসি তোমায়— চুমু হয়ে তোমার মধ্যবক্ষ ভেজাতে, বৃষ্টি হয়ে অশ্রু লুকাতে, পরিধেয় হয়ে লাজ ঢাকিতে। ভালোবাসি তোমায়— আকাশের তারা হয়ে— দেখো বা না দেখো, রয়েছি তোমারই লয়ে। ভালোবাসি তোমায় চিরনতুন কামনা হয়ে— যা কখনোই হয় না শান্ত। ভালোবাসি তোমায় হৃৎপিণ্ডের স্পন্দন হয়ে— যা আজীবন হয় না ক্ষান্ত। ভালোবাসি তোমায়— হাসি হয়ে, হিংসা-মেশা আনন্দে; ভালোবাসি তোমায়— গল্প হয়ে, কর্ম হয়ে, দৃষ্টি হয়ে, স্পর্শ হয়ে। ভালোবাসি তোমায়— স্বপ্ন হয়ে, আয়না হয়ে, আত্মা হয়ে— যেখানে দুজন মিলে একজনে। ভালোবাসি :: নিঃশেষ লুপে ভালোবাসি তোমায়— এ কথা নয়, অনুভূতি— যা সময়কে থমকে রাখে, একই লুপে রেখে যায় উন্মতি। ভালোবাসা— শেষে, আমারই নীরব প্রতিধ্বনি।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy