প্রশ্নের প্রশ্নে প্রশ্ন
অয়নিক রায়
- From this book on the site
- হাঁটু ভাঙা দ
প্রশ্নের প্রশ্নে প্রশ্ন,
শেষ কোথায়, কে জানে?
উত্তর আসে, আবার ভাঙে,
মুহূর্তে অন্য মানে।
একটা প্রশ্নে জন্ম নেয় আরও হরেক প্রশ্ন,
চিন্তা হয়ে যায় নদী।
তীরে দাঁড়িয়ে উত্তর ডাকি—
ধ্বনি ফিরে বলে, প্রশ্নই নিরবদি।
তথ্য ভরপুর বা নিশ্চিন্তপুর,
প্রশ্নেই নীরবতার হাঁটা;
লক্ষ কি–কেন–ক’র পায়ে শেকল,
অজস্র মূকের ভাষা।
বলো, কে প্রশ্ন করে প্রথম?
স্রষ্টা, না সৃষ্টি নিজে?
না কি স্রষ্টাও এক প্রশ্ন ছিল,
উত্তরের খোঁজে নিঃশেষে?
প্রশ্নের প্রশ্নে প্রশ্ন—
এই তো জীবনের ছন্দ,
উত্তর নয়, পথের খোঁজ;
এতেই কি আনন্দের গন্ধ,
গন্ধের আনন্দ!
শেয়ার 0 বার
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।