সে কি আলেয়া!
অয়নিক রায়
- From this book on the site
- হাঁটু ভাঙা দ
"আলেয়ার আলোর পিছে
আমি কি ঘুরছি মিছে?"
"মিছে নয়—এ এক অপেক্ষার খেলা,
সত্যি হবে একদিন, আসবে খুশির মেলা।
তুমি হাসবে এক গাল,
আমি মুখ ঢেকে রাখবো—লজ্জায় লাল।
তুমি বলবে, “কেমন লাগছে, প্রিয়ে?”
আমি থাকবো নিশ্চুপ, মুচকি হাসি দিয়ে।"
"ভাবি—দিতে হবে কত ধৈর্যের পরীক্ষা,
হতে হবে কত পরিবর্তন?
শুনতে হবে মরমের কান্না,
কবে নিবে মোদের কামনার যতন?"
"এইতো ওইদিন এসে গেল বলে,
খেলবো খেলা কিছু ছলেবলে।
কিছু আছে শর্ত—জেনে রাখ আগে,
ভেবে নিও কী হবে, জড়ালে আবেগে।"
আমি থেমে থাকি—
তুমি চলে যাও আলোর পথে,
আলেয়ার মতোই—ধোঁয়াশায় মিশে।
শেয়ার 0 বার
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।