অয়নিক রায়
← কবিতা WORDS

অধীর নিশিথ

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
কোনো একদিন বলতে— “আরেকটু থাকো, কথা বলি তোমার সাথে।” আজ তুমি বলো— “বাসায় যাও না কেন? কথা বলো কার সাথে?” একদিন করতে অপেক্ষা, বলতে কথা—হয়না যেন শেষ; এই টান–ভালোবাসা লাগতো ভালো বেশ! তখন তুমি গভীর রাতে অস্থিরতায় জাগতে দূর ছাই! যায়না পাওয়া যখন চাই—এমন সব ভাবতে! তখন তোমার বুক ধকধক, একা একা ছটফট, টের পেতাম দূরে বসে নির্ঘুম রাতের ছটায়। মন সরাতে তুমি অনলাইনে মাততে, আমি পাঠাতাম মন—শিয়রে, নিঃশব্দ হাওয়ায়। আছো তুমি আজও অফলাইন–অনলাইনে, ভালোবাসা আছে—তবু বদলে গেছে মানে। আজও রাত জাগো, চাইতে তাকে পাইতে, আজ তোমার ভালোবাসা অন্য রঙে সানে। আজ আমি ফিরি ঘরে অনেক দেরি করে থাকে লুকানো আশা মনে—হয়তো কইবে কথা। আজ তুমি চাও, ফিরি তারাতারি আমি ঘরে কখন নিশ্চিন্তে তার সাথে জমাবে সখা! আজ আমার রাত কাটে না, বুক করে ধরফর, ভাবি—অন্য কেউ আপন তোমার, আমি আজ পর। আমি যখন গভীর রাতে তোমার ভাবনায় ন্যস্ত, তুমি তখন মগ্ন, নতুন প্রেমে ব্যস্ত।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy