অয়নিক রায়
← কবিতা WORDS

মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
কেনোরে ভাই? মসজিদ কী? দুনিয়া কী? কথাই বা কী? কার খেলাঘর— যাতে কার না লাগে জিল্লতের ঝাঁকি? কে ভোলাইলো তোকে— মসজিদ মানে সংসার—সংসদ! কে পড়াইলো তোকে— মসজিদ মানে দুনিয়ার কেয়ামত! কে বুঝাইলো তোরে— দুনিয়ার মানে, দুনিয়ায় তোর কাজ? কোন কোচিং শিখাইলো তোরে— এটা পরীক্ষার হল না; পার্থিবতার রাজ! হোক কথা দুনিয়ার, হোক কথা সংসারের, হোক কথা রাজনীতির, হোক প্রতিনিধিত্বের! মসজিদ—জায়গা মোর মাথা নোয়ানোর; মসজিদ—জায়গা মোর জীবন–পঠনের; মসজিদ—জায়গা মোর দুনিয়া–গঠনের; মসজিদ—জায়গা মোর হাশর–রচনের।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy