বেলুনাত্মার ক্লেশাক্তি
অয়নিক রায়
- From this book on the site
- হাঁটু ভাঙা দ
বেলুন, হ্যাঁ, এটাই নাম আমার,
কেউ বলে চকলেট, কেউবা রাবার!
খেলনা আমি কোনো এক বেলার
প্রয়োজন–মৌবনে,
আমি সাথি তোমার উল্লাসের—
দিনশেষে ডাস্টবিনে।
নিরুপায়ের অতি প্রিয়, কারও বিরক্তি,
কারও মতে আঘাত হানি, কারও দূর্গতি!
সময়ে আমি, অসময়ে আমি, আমি গোপনে,
আমিই আবার ধরালয়ের বড় বিজ্ঞাপনে।
রাখতে ধরে পারি আমার ভেতরে অনেক শূন্যতা,
বিষ, শিশ—নাকি রেশ তায়; কে করে গ্রাহ্য তা?
আগলে আমি রাখি তোমার আনন্দেরই ঝুঁকি,
একটুখানি ভুলেই আমার, তুমি কেঁদে কুটি কুটি।
নিয়ন্ত্রণে আমি তোমার—ভালো লাগার সুতোয়,
এদিক–ওদিক বৃথা ছুটি, থেকে তোমার মুঠোয়!
জানো তো তুমি? একটু হালকা গুতোতেই আমি ঠুস!
বাড়াতে কষ্ট, দিতে ক্ষান্ত; রেখো একটুখানি হুশ!
আমি তোমার আলো–আধার, অগোচরের সম্ভাবনা!
আমি তোমার গোপন কোঠরের একান্ত চেতনা!
হসন্ত আমি, রূপ–দ্বন্দ্বতেও আমি!
তোমাতেই আমি আমি, আমাতেই তুমি তুমি!
বেলুন আমি। ছেড়ে দাও—না পেতে আর ঠিকানা!
যেদিকে হাওয়া যাবো হারিয়ে, পারবে না করতে মানা!
এখন আমায় আর ভাল্লাগে না, নতুন ব্রান্ড খোঁজো?
আদতে সব ঠুনকো অজুহাতের ভাষাই বেশি বোঝো!
কাল যদি আর নাইবা থাকি আমি তোমার সংগে,
ভেবে দেখো, পারবে তুমি মাততে রঙ্গিন রঙে?
থাকগে! চাইলে রঙিলা হাওয়ায় উড়িও তোমার মন,
পাবে হাত বাড়ালেই, থাকুক যতই আয়োজন!
শূন্যতায় পূর্ণ এই বেলুনচিত্ত মত্ত তুমি–সাধনায়,
বাড়ালেই হাত, পাবে স্বপ্ন–কামনায়।
শেয়ার 0 বার
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।