অয়নিক রায়
← কবিতা WORDS

আধো আবহের আকুতি

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
দেখেছি ও দুচোখ তোমার—যেন জলের স্বচ্ছমূল, ইচ্ছে করে দিই ডুব–সাতার, হারাই সব কুল। চোখ যেন চায় তোমার—বলতে অনেক গল্প; আঁখির কোনে আধেক আগল—বলছে খুবই অল্প। নয়নে কেমন লাজের লালিমা, দুষ্টুমিও বেশ কিছুটা; এক কোনে হ্যাঁ, অপর কোনে না—মাঝে বলি হয়: ইচ্ছেটা। ইচ্ছে করে বাঁধিয়ে রাখি নয়ন–জুগল তোমার; গেঁথে গেছে আঁখি মোর লোচনে অপার। স্বচ্ছ লোচন তোমার কেমন—যেন নেশায় টলমল; হচ্ছে মনে নামবে এখনি—প্রেমাগ্নির ঢল। ভাবছি, কেন তোমার নয়ন–কোণে অলীক যাতনার ছায়া? কামুক ওই আঁখি–গোছে কেনো এমন মায়া? ইচ্ছে করে— চুমোয় চুমোয় ভরিয়ে তুলি তোমার নয়ন–কূল, আদর দিয়ে ভাসিয়ে নেই তোমার ক্লেশ–মূল। বন্ধু আমার, বলোনা কথা—দিয়ে শুধু আঁখি; বাকি বদনের সুধা–সদনের বাসনায় আছি!
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy