অয়নিক রায়
← কবিতা WORDS

ভ্রমুপায়

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
তোমার উপর আমার অনেক অশ্রুমাখা রাগ, শুধুই মনে হয়—মাছ ঢেকে দিলে শাক। মাছ নিয়ে থাকো ভালো তুমি—এটাই আমার চাওয়া, শাক–সমাধানের ভ্রমে আমি হয়ে গেলাম হাওয়া। আমি দৌড়েছি শাকের পিছে, তুমি মাছের, শাক–সমাধানের পরে বুঝলাম—এ ছিল এক আবরণ। আমি দৌড়েছি আলেয়ার পিছে, তুমি বাস্তবের, আলেয়ার আলোয় ঝলসে আমি, এক লাশের বিবরণ। শাকের ঢাকনায় ঢেকে ছিল রক্তক্ষরণ, ভালোবাসি তাই—নীরবে মানি সব অনুশাসন। আমার সব কথাই আজ খোচা–খোচা লাগে, তোমার অনেক কথাও এই বুকে কাঁটা হয়ে বিঁধে। জানি, হয়তো তুমিও আমার মতো অগোচরে কাঁদো, সামনের আশায়, পিছনের পথে বাঁধা হতে সাধো। যেখানে আমার কান্নার সমাধান, সেখানে তোমার বিবেকের নীরব বাণ। ভালোবাসা আজ শুধুই এক শব্দ, দুই মোহনার মিলনের ভাষা—সেখানে স্তব্ধ।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy