অয়নিক রায়
← কবিতা WORDS

হাঁটু ভাঙা দ

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
দ এর আজ ভাঙা হাঁটু, দরজা–দরগা–দর্শন দ্বারে। দাবি–দাওয়া–চাওয়া দগ্ধ কটু, দহন–সহন নেই কারো দরবারে। দর্শনে অধর্মের দাপুটে দমন, দলাদলিতে দলিত মম দম, দংশিত দর্শন–অংশ, দ্ব্যর্থ–দ্বিরুক্তিতে দিব্যতার দীপনাশে সরব চরম। দল–দম্ভ–দুর্নীতির দাহে জনপদ, দাবি–ভাবি এক, করি পুরো আরেক। দামে দোলে মোর ভোটের দম, দমন–দহন–দংশনে অংশী না–কম। দমন–দণ্ডে জন্মায় নতুন দুর্জন, দুর্বিপাকে সদাই সততার আয়োজন। দ্ব্যর্থ আজ অর্থের সব নীতি, দীন–দর্পের দরারেই তৈরী সব—ভীতির প্রীতি। দীক্ষা আজ সব অর্থের দ্যোতনাভ্রান্তি, দহিত–দমিত হৃদয়ে কত না শ্রান্তি… দুঃখে দমে, দমনে দাহে, দয়ারে দূর, দর্পে ঢাকা মানুষ, দগ্ধ অন্তঃপুর। দৃপ্ত–দৃশ্যের দহন, দারুণ দানবতা, দেহে আছে দৃষ্টি, মনে নেই মানবতা। দুই–দশে, সুই কষে ফোকলা সমাজ— একের লাঠির কশায় নামুক দশের বোঝ!
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy