অয়নিক রায়
← কবিতা WORDS

প্রতিভা তুমি

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
প্রতিভা তুমি— প্রথম দৃষ্টির প্রেম; প্রতিভা তুমি— ঝলসানো রোদে শীতল ওড়নার মাতাল ছোঁয়া। প্রতিভা তুমি— প্রথম সৃষ্টির প্রেম; প্রতিভা তুমি— সাদামাটা বদনে এক লাল টিপের মায়া। প্রতিভা তুমি— নেশাতুর চোখের ঘোলাটে মাতম, তাকিয়ায় সাজানো মোমের পুতুল। প্রতিভা তুমি— প্রণয়ের প্রতি–প্রত্যয়; প্রতিভা তুমি— প্রলয়–প্রলাপের অক্ষত লয়।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy