অয়নিক রায়
← কবিতা WORDS

দূরে থাকো

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
ভালোবাসি তোমায়, তাও বলি—দূরে থাকো, তুমি একান্ত কামনায়, তাও বলি—দূরে থাকো। আমি আজ বেছে নিয়েছি অন্য পথের যাত্রা, খুঁজছি ভালোবাসার এক নতুন মাত্রা। চাই তুমি ভালো থেকো—এ–ই আমার কামনা, চাই তুমি হয়ে যাও ভালো—এ–ই বাসনা। থেকো কথার সাথী, যতটা বলা যায়, তোমার কথায়, আচরণে বারবার আমি হারাই। তুমি ছিলে প্রথম ভালোবাসা, আমি ছিলাম তোমার নীড়। দিয়েছিলে অনেক কষ্ট, তবু ছিলে আমার দুঃসহ রোদে প্রশান্ত সমীর। অসংখ্য প্রতিজ্ঞা করেছি নিজেকে ধরে রাখতে, চেয়েছি আর না ফিরতে পেছনের পথে। তবু তুমি বোঝো না— প্রতিজ্ঞারও ক্লান্তি আসে, বিপন্ন করে আত্মা। ভাবি, তাহলে কি, আমায় ভালোবেসে তুমি খারাপ হয়েছিলে? না কি ভালোবাসার আড়ালে শুধু ছলনা বুনেছিলে? জানি—তুমি ভালো হলে, হয়ে যাবে এক জীবন্ত লাশ, হাসবে, বাঁচবে, তবুও থাকবে অন্তহীন আশ্বাস। তাও বলি, হয়ে যাও ভালো, খুশি থাকো যা আছে তা নিয়ে, যদিও জানি—তা তোমার দ্বারা হবে না সহজে। মাঝে মাঝে আমারো ইচ্ছে করে, থাকি একটু তোমার পাশে। কিন্তু ভাবি, দূর ছাই, ভেজালহীন থাকাই তো ভালো শেষে! কিন্তু, কিন্তু, কিন্তু… হয়তো, যদি, কখনো—জানি তুমি বলবে, “আমি আছি নতুন আশায়— তোমার মতোই, নিজের মতো করে।”
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy