অয়নিক রায়
← কবিতা WORDS

ঘুমহীন কালাতিপাত

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
কাজ হয় না নিদ্রামন্ত্রে, কাটাই জেগে রাত বুকের ভেতর ধুড়ুম–ধুড়ুম, অজস্র কথাবারাত। শুয়ে শুয়ে ভাবি কত গল্প–কবিতার পংক্তি, এপাশ–ওপাশ করি, নেই শ্রান্তির ঘাটতি। চোখ ভারি, মাথা ঝিমঝিম অহোরাত্র, মরমহীন চরম–গতরে, ক্লান্তির প্রান্ত। আয়নায় পাই ভয়, কোটর কালিতে—আত্মহীন মায়ায়। ভাবি আমি— ভাবনাগুলো মোর অনুচিত, একপেশে; রেখেছে জড়িয়ে জটিল নাগপাশে। বুকের ভেতর হাহাকার, কালাতিপাতই নাভিশ্বাস, যেন এক যন্ত্রমানবের মন্ত্রসাধনার আপ্রাণ প্রয়াস।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy