বাকহীন বাক
অয়নিক রায়
- From this book on the site
- হাঁটু ভাঙা দ
"ইচ্ছে করে লুকিয়ে রাখি
তোমায় বুকের পাজরাতে।
অজানা এক জোছনা দেখি
তুমুল যুগল মাঝরাতে।
এখনও কত রাত্রি জাগার আছে বাকি,
কাছাকাছি তোমার আর খানিকটা থাকি?
এখনও নীরবতায় বাকহীন ছন্দ গুহ্যবাঁকে,
না হয় ফিরি আজ একটু দেরি রাতে!"
"এমন ইচ্ছে আমারো করে, জানো ভালোই তুমি,
জোছনা লুকিয়ে মন-আচলে কায়া করি ঝলমল।
সমাজের যাতনায়, দায়িত্বের ভেলায়—জীবন মরুভুমি,
তুমি না থাকলে পাশে, সবই হয় পদদল।
তোমার-আমার একান্ত সময়ের রং বেশ ভিন্ন,
বেড়াজালহীন মুহূর্ত আনে সুখ অনন্য।
নেই কোনো বাঁধা গোপনের, বিশ্বাসের মোরা জোড়া মূর্তি,
নিজেদের জন্য বাঁচি দুজন, কাটাই জীবন করে ফুর্তি।"
"ফুর্তির মাঝে যদি হারাতেই চাও—
কেনো বেঁধে ছিলে বাঁধনে??"
"এ কথা বলে যাও—
ভালোবাসি কত, হবে কি বলা, না রইবে আনমনে?"
মায়াহীন কায়ার খেলায় থাকেনা ফুর্তি,
বিশ্বাসের এ নিষিদ্ধ বাঁধন—যেন প্রেমমূর্তি।
বাকহীন বাক…
সরবে—সবাক!
শেয়ার 0 বার
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।