অয়নিক রায়
← কবিতা WORDS

ভেবোনা, আমি ভালো আছি

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
ভেবোনা, আমি আজ ভালো আছি, শুধু, অকারণে–অসময়ে ভিজে ওঠে চোখ। জানিনা কেন আমি আজও মিছেমিছি, শুধুই খুঁচিয়ে তুলি তোমার কোনো এক শোক। ভেবোনা, আমি নিজেকে অনেক ব্যস্ত রাখি কাজে–অকাজে, অন্য কোথাও তাকিয়ে থাকি ভিন্ন সান্ত্বনার খোঁজে। ভেবোনা, আমি ভালোই আছি, শুধু কাটে নির্ঘুম রাত, ধুকধুক করে কলিজা আমার— বলতে তোমায় কোনো বাত। ভেবোনা, নিচ্ছি পড়ন্ত বেলায় উড়ন্ত বকের পিছু, শুধু, মিছে বলতে বিবেক বলে—যীশু! ভেবোনা, ভালোই চলছে আমার কাজের অভিনয়, শুধু, ঝলমলে রোদ অমানিশার আঁধার নামায়। ভেবোনা, আমি শিখে গেছি আজ নিজেকে ভালো রাখা, তোমার চেয়েও আজ ভালোবাসি যাকে, হৃদয় সুরে গাঁথা। তুমি থেকো ভালো, তোমার সাথী নয়া— আমিও ভালো, রঙিন মুখোশে ছোঁয়া।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy