অয়নিক রায়
← কবিতা WORDS

অজোছনা

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
অজোছনা :: মানে ও মনে ভালোবাসা মানে তোমায় সুখী দেখা ভালোবাসা মানে মনের কষ্ট ঢাকা ভালোবাসা মানে দূরে সরে থাকা ভালোবাসা মানে কথার ছলে সত্যির ধোঁকা। ভালোবাসি আমি, ভালোবাসো তুমি ভালোবাসা এমনি হয়। কখনো প্রয়োজনে, কখনো নিরজনে শুধু রং বদলায়। অজোছনা :: বহুরূপী ভালোবাসা চিরন্তন, অবিরাম প্রয়োজন সময় ও পাত্রে তার সরল বিয়োজন। ভালোবাসা প্রকাশ্য, আবার এ গোপন কখনোবা এ পিরিতি—বিভাজনের আয়োজন। ভালোবেসে কাছে আসি, মায়ায় মাখি, আবার দূরে যাই ভালোবেসে হাসাই, বারংবার কাঁদাই। ভালোবেসে গোপন করি; আড়ালে অভিনয় এক ভালোবাসা এড়িয়ে চলি আরেক টানের প্রতিজ্ঞায়। হাসির ছলে কান্না লুকানো এলোমেলো কথায় যা হয় বলা—উল্টো অর্থের খোলসেই শুধু হারায়। দূরে থেকো! বলে, আমার মন ডাকে কাছে তোমায় নিজেকে নিজে আটকে রাখি, না–বলা ভাবনায়। দুজনের বাস্তবতা, দুজনের অস্থিরতা, আজ দ্বিমুখী দুজনের প্রতিজ্ঞাও কারো কাছে শুধুই স্বাপ্নিক! গল্পেও আজ হাজারো বাঁধা, কী বলা যায় ভেবে দেখি… শুনলে কষ্ট পাবে ভেবে… এড়িয়ে যাই, স্বপ্নলিখি… অজোছনা :: রোদের কোলে মেঘ ভাবি, থাকলে দূরে, রাখলে দূরে, হয়ে নিজ কাজে মগ্ন সময় তাকে বলে দিবে—ভালোবাসা, শুধুই এক পণ্য। ভাবি, ভালোই থাকবে সে, আমার চোখের আড়ালে কী আর হবে একটু ভালোবাসা হারালে? হয়তোবা সে খুঁজবে প্রেম অন্য কারো মধ্যে হয়তোবা সে থাকবে ভালো যেটুকু কুলোয় সাধ্যে। হয়তোবা সে আমার বিরহে তিলে–তিলে পুড়ে হবে শেষ জানবোনা আমি, বুঝবোনা আমি, ভালোবাসার রেশ। হয়তোবা কোনোদিন শুনবো আমি ছোট–বড় দুঃসংবাদ ভাববো, এমনি হবার কথা! না শুনলে সাধুবাদ! হয়তোবা কোনোদিন হাজারো ক্ষণে পড়বেনা মনে একবারও ভাববো, এইতো জীবন—কাল কালে খায়, কালেই হারায় লালিও! জানি আমি, জানো তুমি, বাস্তবতার খড়গে মোরা টুকরো যেটুকু লাগানো যায় জোড়া—ইচ্ছেটাই আজ খুব ঠুনকো! কারো নতুন প্রেমের, কারো জটিলতা অবসানের আশা দুঃসহ মুহূর্ত কাটে অপেক্ষার বেলা অবেলায়। সব ঠিক হয়ে যাবে, সময় করে দেবে সব ঠিক—এই আশায় কষ্টের কথা খোঁচা মনে করে এড়িয়ে চলি তোমায়! ভালো লাগেনা আর শুনতে আমার কষ্টের গদ্য–পদ্য, যা ইচ্ছে করো, বলোনা আমায়—কাল কিংবা অদ্য। চাই আমি ভালো থেকো তুমি, পেছনের সব ভুলে চাইনা মানতে আমি, রেখে গেলাম তোমায় অসম্ভবের কূলে। বেসেছি তোমায় ভালো—অনেক—অতীতের কোন কালে আজ, আমার প্রতিজ্ঞা ভিন্ন—অন্য কোন ছলে। অজোছনা :: এক মুঠো জল এই ছলে, নতুন এই প্রতিজ্ঞায়, তুমি অপাংতেয় ভেবো না, সরে গেছি বলে আজ, করছি তোমায় হেয়। ভালো থেকো—এই চাই মনেপ্রাণে কীভাবে সম্ভব, থাকবে প্রশ্ন আনমনে। জানো? থেকে দূরে তোমার, হয়েছে আমার প্রিয় কয়েক সাথি দীর্ঘশ্বাস— তার মধ্যে এক, যাকে সব বন্ধ দরজায় পাই। আমাকে বলে, ভেবো না, আমি থাকবো পাশে তোমার চিরকাল। জানোতো? আমার প্রতিজ্ঞার নাই কোন সময়কাল? তাও যদি থাকো সুখী, নয়া প্রতিজ্ঞার ছায়ায় তাও যদি থাকো সুখী, নতুন আশার আঙিনায় তাও যদি থাকো সুখী, নতুন মায়ার ছোঁয়ায় জেনে রেখো, বাঁধব না আমি বাঁধ তোমার সুখের পথে হারালেও অজানা স্রোতে, চড়ে অচেনা রথে হঠাৎই ভাসবে ভালো—এই আশা নিয়ে বুকে।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy