অয়নিক রায়
← কবিতা WORDS

নিজ নিজে নিজের; চিজ বীজে টিজের

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
যখন তুই বলিস— “নিজের দিকে তাকা, নিজেকে নিয়েই থাক্”— আমি ভাবি— কালকেই তো বললি, “তুই শুধু নিজের কথাই ভাবিস, বাকি সব গোল্লায় যাক!” জানি, এখন তোর কাছে— তুই নিজেই ব্র্যান্ড, বাকিরা শুধু লেবেল। প্রেমের বীজে জল দিয়ে তুই গজালি চিজ— আমি? এক টিজ, ভালোবাসার? পুরনো রিলের আতেল! তোর মন্ত্র এখন— “self first,” তোর ধর্ম— “do not disturb।” আমি? পুরনো craft, যার উপর তুই লিখছিস— “version updated. move on, u draft!” ভালোবাসা আজ পাসওয়ার্ড চেঞ্জ, experiential, লগইন করি— তুই বলিস, “invalid credential!”
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy