অয়নিক রায়
← কবিতা WORDS

উল্টো আবেগকাল

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
আমি এক উল্টো রথে—উল্টো পথের যাত্রী; সবার যখন দিন, আমার তখন রাত্রি। জানতাম, মানুষ আবেগে ভাসে যৌবনের শুরুতে, আমি তখন পাষাণপ্রাণ— ভবিষ্যৎ, সবার কল্যাণই শুধু ভাবনাতে। যৌবনের শুরুতে মানুষ রাখে বিকল্প কয়েক, আমি তখন মগ্ন তোমাতে—হেলায় রূপ হরেক। আজ, আমি যখন ভেসে চলি ভালোবাসার আবেগে, লোকে বলে—দেখ, বুড়োর ভীমরতির প্রমাণ! কেউ ভাবে না—নিজেকে কি দিতে পেরেছি সময়? ভাবে, আমার কাজ কেবল—সবার কল্যাণ। আজ আমার এই বাধভাঙা অনুভূতি, আজ আমার এই বাধভাঙা ভালোবাসা— হয়তো আনে প্রিয়জনের দুর্গতি, তবু বুকে জাগে একবুক আশা। আজ নিজের জন্য বাঁচা—এক অপরাধ, ভালোবাসাও আজ যন্ত্রণার অপবাদ। চাইলেই মেলে অনেক বিকল্প নারী, তবু মন গেঁথে আছে তোমাতেই—মায়াবন বিহারিনী!
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy