অয়নিক রায়
← কবিতা WORDS

গুনাহে জারিয়া

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
হাছা কতা তিতা লাগে, মিছা কতা মিঠা; সবাই কয়—ক্যান কয়? ভাবিনা—ক্যান পাঠ থেকে পাঠা! দাদায় কইছে, কইছে জুম্মায় হুজুরে— ট্যাকা দেও, দেও জমি আল্লাহর ঘরে। পাইবা সদকায়ে জারিয়া, নেকি আর নেকি; পাইরবানা শেষ করতে গুনিয়া। জিগাইছো কখনো—এর উল্টা কিতা? কিতা গুনাহে জারিয়া? যেমন, নিলা ট্যাকা—দিলা ভোট এক ভন্ডরে; যতো আকাম করবো সে, পাইবা ভাগ জীবনে ও কবরে। কেজি দরে নেকি কিনো, টন দরে গুনাহ; ভাবো—কাটাকাটি হইয়া যাইবো— লাগলে দরবারে বাবার দিমু এক চুমা! কেনো কেউ কয়না কতা—জুম্মার খুতবায়? কেনো ওয়াজে তোয়াজ চলে—তসবিহ–মালার বন্যায়? কেন গুনগান আজ মিথ্যের রাজা, পাপের রানীর? কেন গুনাহে জারিয়ার ভাষা আজ মুক–অন্ধ–বধির? নেকি আছে—গুনাহ নাই—এই কেমন দরবার? ঊনমুসলিম মোরা; তাই ভাবিনা গুনাহে জারিয়ার কারবার।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy