অয়নিক রায়
← কবিতা WORDS

অপূর্ণ সাঁঝ

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
চাইনি কিছুই, বলিনি কোনো কথা— নিশ্চুপ ছিলাম আমি, আজ বলেই ফেলি তা। চাহনিতে ছিল তোমায় কাছে পাওয়ার আশা, বুঝেছিলে তুমি, আজ স্বীকার করি সে ভাষা। আমি তাকিয়ে ছিলাম সামনে, টের পেয়েছি— তুমি এলে পিছনে। এলোমেলো চুলে হাওয়া এল ছুঁয়ে দোলা, যখন লাগল ঘাড়ে আমার তোমার হাতের আলতো ছোঁয়া। ইচ্ছে হচ্ছিল বলি— এসো, আরও কাছে, জড়িয়ে ধরে বলো আমায় কত ভালোবাসো নিভৃতে। পারিনি টানতে তোমায় কাছে, বারবার ঠেলেছি দূরে দূরে। ভেবেছিলাম— যদি হারিয়ে ফেলি নিজেকে! মাঝে মাঝে মনে হয়— বেশি কি ক্ষতি হতো, একটু সার্থপর হলে?
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy