অয়নিক রায়
← কবিতা WORDS

অপেক্ষা

অয়নিক রায়

From this book on the site
হাঁটু ভাঙা দ
তোমার চাহনিতে বিষণ্ন আকুলতা— বাতাসও জানে না, কবে কাছে পাবে আমায়। এলোমেলো চুলে বসন্তের নীচু হাওয়া, আমি দাঁড়াই— তুমি জড়িয়ে ধরো দৃঢ়। কাজল চোখে ঝরে রাত্রির নীল, ঠোঁট ছুঁইলে ঘাড় বেয়ে নামে আতশবাজি, লালপাড় শাড়ির মতো কাঁপে নিঃশ্বাস। বৃষ্টির পাতার মতো তোমার শরীর কাঁপে প্রথম বিদ্যুতের ছোঁয়ায়। বোতাম ছিঁড়ে রাতে নামে নদী— চাদর এলোমেলো, জোয়ারের মতো। দুটি শরীর খোঁজে বাসা— পিঠে নখ ডুবে যায় লাল মেঘে, দীর্ঘশ্বাসে ভেসে যায় ভঙ্গি। আবিরের মতো লাল ভালোবাসা— আঙুলে জড়িয়ে রাখো আমায়। আরেকটু সময়, প্রিয়া— কোমরের বাঁকে ঢেউ তোলে চাঁদ, আমি তার স্রোতে ভেসে যাই। তুমি “আহ” বলে জড়িয়ে ধরো— হারিয়ে যাই আমরা নিঃশব্দ কোনো রাতের দীর্ঘ আলোয়।
শেয়ার 0 বার

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।

প্রতিটি মন্তব্য পড়ে নেওয়ার পর দেখানো হয়। Privacy