ঊনোমানব
অয়নিক রায়
- From this book on the site
- হাঁটু ভাঙা দ
মানুষ আজ ঊনো;
ভাবে, চায় দুনো ধুনো—
অয়নিকের কথা শুনো,
ঊনোর উনুনে করো দগ্ধ তব মন।
ঊনোপ্রেম, ঊনোজ্ঞান, ঊনোকর্ম,
ঊনোমন, ঊনোধন, ঊনোধর্ম,
ঊনোপ্রচেষ্টা চেনার তব মর্ম;
আছে শুধু ঊনোহীন নির্লজ্জ চর্ম।
ঊনোভাত, ঊনোলোভ, ঊনোদম্ভ,
ঊনোমিছে, ঊনোপাছে—ঊনোকথাই ঊনো–লব্ধ;
ঊনো নিজে ঊনো নয়, বাঁচে নিজ মহিমায়।
ভাবো—
কেনো ঊনো মানেই ঊন নয়?
কেনো ঊনো–ঊনো মিলেই দুনো হয়?
শেয়ার 0 বার
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথমটি আপনার হোক।